বৌদ্ধ পূর্ণিমায় মালদার একমাত্র বৌদ্ধ মন্দিরে ভক্তদের ঢল, বিতরণ অন্নপ্রসাদ
মালদা, ১ মে (হি. স.):-বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মালদা জেলার একমাত্র বৌদ্ধ মন্দিরে শুক্রবার সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। ইংরেজবাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আম জামতলা এলাকায় অবস্থিত এই মন্দিরে দূরদূরান্ত থেকে বহু মানুষ পূজা দিতে আস
বৌদ্ধ পূর্ণিমা


মালদা, ১ মে (হি. স.):-বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মালদা জেলার একমাত্র বৌদ্ধ মন্দিরে শুক্রবার সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। ইংরেজবাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আম জামতলা এলাকায় অবস্থিত এই মন্দিরে দূরদূরান্ত থেকে বহু মানুষ পূজা দিতে আসেন।। ন্দিরে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বিশেষ আকর্ষণ ছিল বিহারের বুদ্ধগয়া থেকে আগত বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতি। তাঁরা নিয়ম-নিষ্ঠার সঙ্গে বুদ্ধ পূজার আচার সম্পন্ন করেন। ভক্তদের সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তাও তুলে ধরেন তাঁরা।মন্দিরের প্রধান উপদেষ্টা রমেন রবিদাসের উদ্যোগে প্রায় পাঁচ বছর আগে এই বৌদ্ধ মন্দির গড়ে ওঠে। তারপর থেকেই প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনও সকাল থেকে পূজা, প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়।শুধু বৌদ্ধ ধর্মালম্বী নন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এদিন মন্দিরে এসে পূজা দেন এবং প্রার্থনায় অংশ নেন। পুজো উপলক্ষে প্রায় পাঁচ হাজার ভক্তের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।স্থানীয়দের মতে, এই মন্দির এখন ধর্মীয় সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande