রাজগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, মৃত এর
রাজগড়, ১ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি দ্রুতগতির বাইক। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই আরোহীর। বৃহস্পতিবার গভীর রাতে বিয়োরা থানার অন্তর্গত ঢাকোরা জোড় গ্রামের কাছে ঘটনাটি ঘটে। শুক্রবার পুলিশ সূ
রাজগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, মৃত এর


রাজগড়, ১ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি দ্রুতগতির বাইক। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই আরোহীর। বৃহস্পতিবার গভীর রাতে বিয়োরা থানার অন্তর্গত ঢাকোরা জোড় গ্রামের কাছে ঘটনাটি ঘটে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম হরি প্রসাদ (৩৫) ও নরেশ (২৫)। হরি প্রসাদ সুথালিয়া থানার গাঙ্গাহোনি এলাকার বাসিন্দা এবং নরেশ মালাভার থানার তালাবদা মহারাজা এলাকার বাসিন্দা। দুইজনেই সম্পর্কে আত্মীয় ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিয়োরা থেকে নিজেদের গ্রামে ফিরছিলেন হরি ও নরেশ। সেই সময় ঢাকোরা জোড়ের কাছে হঠাৎই তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে গুরুতর জখম অবস্থাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে বিয়োরা সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দ্রুতগতির কারণে বাইক নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনার কথাই মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় দুই পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande