ঝড়-বৃষ্টিতে মিনাখায় ব্যাপক ক্ষতি পাকা ধানের, সরকারি সাহায্যের আবেদন কৃষকদের
মিনাখা, ১ মে (হি. স.):-টানা দুদিনের ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তর ২৪ পরগনার মিনাখার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মাঠে থাকা পাকা ধান নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। কেউ জমি লিজ নিয়ে, আবার কেউ ঋণ করে চাষ করেছিল
ধানের ক্ষতি


মিনাখা, ১ মে (হি. স.):-টানা দুদিনের ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তর ২৪ পরগনার মিনাখার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মাঠে থাকা পাকা ধান নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। কেউ জমি লিজ নিয়ে, আবার কেউ ঋণ করে চাষ করেছিলেন। ধান বিক্রি করে সেই টাকা শোধ করার আশা থাকলেও প্রাকৃতিক দুর্যোগে এখন দিশেহারা কৃষক পরিবারগুলি।শুক্রবার স্থানীয় কৃষকদের অভিযোগ, অনেকেই ধান কেটে মাঠে শুকোতে দিয়েছিলেন। কিন্তু বুধবার রাতের প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সেই ধান সম্পূর্ণ ভিজে যায়। ফলে ধান থেকে অঙ্কুর বেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে যেসব ধান এখনও জমিতে কাটা হয়নি, সেগুলিও ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়ে জলের তলায় চলে গিয়েছে। কৃষকদের কথায়, “পাকা ধানে মই” পড়েছে।কৃষক স্বপ্না দাস, শিবু দাস ও লক্ষ্মীরানি দাস জানান, এভাবে ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। চাষের খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, সরকার দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে আর্থিক সাহায্যের ব্যবস্থা করুক, যাতে তাঁরা নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande