(আপডেট ) বুদ্ধ পূর্ণিমায় খুলল আদি কৈলাশ মন্দিরের দ্বার, শুরু আদি কৈলাশ ও ওঁ পর্বত দর্শন যাত্রা
পিথোরাগড়, ১ মে (হি.স.): পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে উচ্চ হিমালয়ের আদি কৈলাশে অবস্থিত ভগবান শিবের মন্দিরের দ্বার পূজার্চনা ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুলে দেওয়া হল। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল চলতি বছরের আদি কৈলাশ যাত্রা ও ওঁ পর্বত দর
(আপডেট ) বুদ্ধ পূর্ণিমায় খুলল আদি কৈলাশ মন্দিরের দ্বার, শুরু আদি কৈলাশ ও ওঁ পর্বত দর্শন যাত্রা


পিথোরাগড়, ১ মে (হি.স.): পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে উচ্চ হিমালয়ের আদি কৈলাশে অবস্থিত ভগবান শিবের মন্দিরের দ্বার পূজার্চনা ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুলে দেওয়া হল। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল চলতি বছরের আদি কৈলাশ যাত্রা ও ওঁ পর্বত দর্শন যাত্রা।

মন্দিরের কাপাট খোলার সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, প্রশাসনের আধিকারিক, পুলিশ, আইটিবিপি-সহ জন প্রতিনিধিরা। ভক্তিমুখর পরিবেশে তীর্থযাত্রীরা ভগবান শিবের দর্শন করে সুখ-সমৃদ্ধি ও বিশ্বশান্তির প্রার্থনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, যাত্রাপথে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, আবাসন, যোগাযোগ ব্যবস্থা-সহ সব দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। আবহাওয়ার অনিশ্চয়তার কথা মাথায় রেখে দুর্যোগ মোকাবিলা দলকেও সতর্ক রাখা হয়েছে। শুরুতে সীমিত সংখ্যক তীর্থযাত্রীকে অনুমতি দেওয়া হচ্ছে, যাতে সামগ্রিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন থাকে।

এদিন ধারচুলা থেকে তিনটি গাড়িতে প্রথম তীর্থযাত্রী দলকে সবুজ পতাকা দেখিয়ে রওনা করান উপ-জেলাশাসক আশীষ যোশী। জানা গেছে, মোট ৫০০টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ৩৫০টি ইনর লাইন পারমিট (আইএলপি) ইস্যু করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের যাত্রার আগে আবহাওয়ার তথ্য জেনে নেওয়া এবং নির্ধারিত নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে। এই যাত্রা ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সীমান্ত এলাকার পর্যটন ও স্থানীয় অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande