হায়দরাবাদের শমশাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৬
হায়দরাবাদ, ১ মে (হি.স.): তেলেঙ্গানার হায়দরাবাদের শমশাবাদ এলাকায় আউটার রিং রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। পুলিশ সূত্রে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, আউটার রিং রোডের এক্সিট গেট নম্বর ১৬-এর কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে প
হায়দরাবাদের শমশাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৬


হায়দরাবাদ, ১ মে (হি.স.): তেলেঙ্গানার হায়দরাবাদের শমশাবাদ এলাকায় আউটার রিং রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। পুলিশ সূত্রে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আউটার রিং রোডের এক্সিট গেট নম্বর ১৬-এর কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কার জেরে গাড়িটি লরির পিছনে আটকে যায়। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে বের করা হয়।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে দুই মহিলা ও দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতরা সকলেই রাজন্না সিরসিল্লা জেলার বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande