যুগোপযোগী শিক্ষায় ব্রতী ৫৬ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অগাস্টিন ডে স্কুল
কলকাতা, ১৫ মে (হি. স. ) : সেন্ট অগাস্টিন ডে স্কুল এবছর তাদের গৌরবময় ছাপ্পান্নতম বার্ষিকী উদযাপন করল। এই উপলক্ষে সম্প্রতি কলকাতার কেন্দ্রস্থলে ৪০এ আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে তাদের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হয়। শুক্রবার কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে
সাংবাদিক সম্মেলন


কলকাতা, ১৫ মে (হি. স. ) : সেন্ট অগাস্টিন ডে স্কুল এবছর তাদের গৌরবময় ছাপ্পান্নতম বার্ষিকী উদযাপন করল। এই উপলক্ষে সম্প্রতি কলকাতার কেন্দ্রস্থলে ৪০এ আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে তাদের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হয়। শুক্রবার কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে স্কুলের সাফল্যের কথা জানান।

সেন্ট অগাস্টিন ডে স্কুল ‘কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন’ (CISCE) স্বীকৃত দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠনের জন্য অনুমোদিত।

শুক্রবার স্কুলের অধ্যক্ষ ডা. রিচার্ড গ্যাস্পার বলেন, যে কোনও পরিস্থিতিতে শিক্ষার যথাযথ উন্নত মান বজায় রাখাই এই স্কুলের মুল লক্ষ্য। আমাদের দৃঢ় বিশ্বাস যথাযথ মানসিক বিকাশ, নিয়মানুবর্তিতা ও চরিত্র গঠনের মধ্যে দিয়ে সঠিকভাবে পড়াশোনা করলে একজন ছাত্র যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে।

বিদ্যালয়ের কোষাধ্যক্ষ এসথার গ্যাসপার বলেন, তাঁরা এগুলির সঙ্গে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার্র জন্য কসরতের প্রশিক্ষণও দেন। এই সব কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা ছোট থেকেই আত্মবিশ্বাসী, সমাজসচেতন, নিয়মানুবর্তী, ও প্রাত্যহিক জীবন সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠে।

শুরুর দিন থেকে এই দীর্ঘ সময়ে এই স্কুল পঠনপাঠন, নিয়মানুবর্তিতা, ছাত্র ছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা ও অন্তর্ভুক্তিমুলক শিক্ষার ক্ষেত্রে উৎকর্ষতার অঙ্গীকার বজায় রাখতে নিরন্তর কাজ করছে। স্কুল কর্তৃপক্ষ মনে করেন, আধুনিক শিক্ষার অগ্রগতির সঙ্গে তাল রেখে এই স্কুলে প্রাক-প্রাথমিক শাখা থেকেই সামগ্রিক ও প্রকল্পভিত্তিক শিক্ষাক্রমের উপরে গুরুত্ব দেওয়া হয়।

এই স্কুলের আর একটি বিশেষত্ব হল, এরা জাতীয় এনসিসি ও এনসিসির বায়ুসেনা প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে এক জন ছাত্রের মধ্যে আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, দেশাত্মবোধ, ও নেতৃত্ব দানের ক্ষমতা প্রভৃতি গুণ ও সুঅভ্যাস গড়ে ওঠে।

প্রধান শিক্ষক জ্যাসন হার্ডি বলেন, ছোট থেকেই এই স্কুলে সব রকমের চাপমুক্ত শিক্ষার উপরে জোর দেওয়া হয়। এখানকার পড়াশোনার ধরণ সব সময়েই আকর্ষক, অর্থপূর্ণ ও ছাত্রবৎসল। একটি দায়িত্বশীল জাতীয় সংস্থা হিসাবে স্কুলে একটি কার্য্যকরী ‘ওপেন স্কুল সেকশন’ আছে। বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে এখানে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়।

প্রধান শিক্ষিকা অন্নপূর্ণা মুখার্জি জানালেন, কলকাতার প্রধান ক্যাম্পাস ছাড়াও সেন্ট অগাস্টিন ডে স্কুলের আরও তিনটি শাখা আছে। এখানে নিয়মিত বিভিন্ন প্রদর্শনী ও কেরিয়ার ফেয়ারের আয়োজন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande