হাওড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার দুই কুখ্যাত দুষ্কৃতী
হাওড়া, ১৫ মে (হি. স.): অপরাধ দমনে হাওড়া সিটি পুলিশের লাগাতার বিশেষ অভিযানে ফের বড় সাফল্য মিলল। উত্তর হাওড়া থেকে কুখ্যাত অপরাধী আকাশ সিং গ্রেফতারের পর এবার লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করল আরও দুই দুষ্কৃতীকে। ধৃতদের নাম রঞ্জিত কর্মকার ওরফে লালু
দুজন গ্রেফতার


হাওড়া, ১৫ মে (হি. স.): অপরাধ দমনে হাওড়া সিটি পুলিশের লাগাতার বিশেষ অভিযানে ফের বড় সাফল্য মিলল। উত্তর হাওড়া থেকে কুখ্যাত অপরাধী আকাশ সিং গ্রেফতারের পর এবার লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করল আরও দুই দুষ্কৃতীকে। ধৃতদের নাম রঞ্জিত কর্মকার ওরফে লালু এবং রাজবীর সিং ওরফে ঘেঁটু।শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা জোরপূর্বক জমি দখল, তোলাবাজি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। এলাকায় তারা তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাওড়া সিটি পুলিশের তরফে বিশেষ নজরদারি ও ধারাবাহিক অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই লিলুয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে।পরপর দুদিনে হাওড়ার বিভিন্ন এলাকা থেকে একাধিক কুখ্যাত অপরাধী গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অপরাধচক্র ও তাদের সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande