আরামবাগে বাড়ি বাড়ি লাড্ডু বিতরণ বিজেপির, জয়ের আনন্দে উৎসবের আবহ
আরামবাগ, ১৫ মে (হি.স.): রাজ্যে ক্ষমতায় আসার আনন্দে অভিনব কর্মসূচি নিল আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী-সমর্থকরা। শুক্রবার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে লাড্ডু তুলে দেন বিজেপি কার্যকর্তারা। দলীয় সূত্রে জ
আরামবাগের লাড্ডু বিতরণ করছেন বিজেপি কর্মীরা


আরামবাগ, ১৫ মে (হি.স.): রাজ্যে ক্ষমতায় আসার আনন্দে অভিনব কর্মসূচি নিল আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী-সমর্থকরা। শুক্রবার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে লাড্ডু তুলে দেন বিজেপি কার্যকর্তারা।

দলীয় সূত্রে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলের জয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ। এদিন কর্মীরা একাধিক বাড়িতে গিয়ে বাসিন্দাদের মিষ্টিমুখ করান।

এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাও হাসিমুখে এই উদ্যোগে অংশ নেন বলে জানা গেছে।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, “সাধারণ মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করেছেন, সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই এই কর্মসূচি। আগামী দিনে সোনার বাংলা গড়ার কাজে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande