দীর্ঘদিন বাদে প্রকাশ্যে এসেই স্বমহিমায় ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান
দক্ষিণ ২৪ পরগনা, ১৫ মে (হি স): দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ভোটের ফল ঘোষণার পর থেকে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। বিরোধীদের একাংশ অভিযোগ তুলেছিল, পরিস্থিতির চাপে তিনি আত্মগোপন করেছিলেন। শুক্রবার সেই অভিযোগ উড়িয়ে দ
দীর্ঘদিন বাদে প্রকাশ্যে এসেই স্বমহিমায় ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান


দক্ষিণ ২৪ পরগনা, ১৫ মে (হি স): দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ভোটের ফল ঘোষণার পর থেকে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। বিরোধীদের একাংশ অভিযোগ তুলেছিল, পরিস্থিতির চাপে তিনি আত্মগোপন করেছিলেন। শুক্রবার সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জাহাঙ্গির দাবি করেছেন, তিনি গোটা সময় এলাকাতেই ছিলেন। ইচ্ছাকৃতভাবেই প্রকাশ্যে আসেননি।

নির্বাচন কমিশনের নির্দেশ এবং পুলিশের সহযোগিতায় কয়েকদিন আগে তিনি ফের নিজের বাড়িতে ফিরেছেন বলে জানা গিয়েছে। শুক্রবার তিনি স্পষ্ট জানান, নতুন করে ভোটের প্রচারের আলাদা প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন না।

তাঁর কথায়, এলাকার মানুষ তাঁর কাজ জানেন। গত কয়েক বছরে এলাকায় কী উন্নয়ন হয়েছে, তা নিয়েও সাধারণ মানুষের কাছে আলাদা করে কিছু বোঝানোর প্রয়োজন নেই।

ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক লড়াই। আগামী ২১ মে ওই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ হবে। তার আগে শনিবার ফলতায় বিজেপির কর্মিসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে এই সভা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়। শুধু সভাই নয়, ভোট প্রচারের শেষ দিন অর্থাৎ ১৯ মে ফলতা জুড়ে মুখ্যমন্ত্রীর পথযাত্রা হওয়ার কথাও জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande