ব্রিকস বৈঠকের ফাঁকে জয়শঙ্কর-আরাঘচির বৈঠক, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা
নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি
ব্রিকস বৈঠকের ফাঁকে জয়শঙ্কর-আরাঘচির বৈঠক, পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা


নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দ্বিপাক্ষিক বিষয়েও মতবিনিময় করেন দুই নেতা।

এক্স মাধ্যমে ডঃ জয়শঙ্কর জানান, “আজ সকালে দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং তার প্রভাব নিয়ে কথা হয়েছে। পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেছি।”

উল্লেখ্য, নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৪ ও ১৫ মে ব্রিকস দেশগুলির বিদেশমন্ত্রীদের দু’দিনের বৈঠক চলছে। এবারের বৈঠকের মূল বিষয় ‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের জন্য নির্মাণ’। বৈঠকের সভাপতিত্ব করছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande