পরীক্ষা ‘সমস্যামুক্ত রাখার চেষ্টায়’ আগামী বছর থেকে ‘নিট’-এর পদ্ধতি বদলাচ্ছে
নয়াদিল্লি, ১৫ মে (হি স)। আগামী বছর থেকে ভারতের একমাত্র সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা ‘নিট’-এর পদ্ধতির বদল হচ্ছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ কথা জানান। বিষয়
ধর্মেন্দ্র প্রধান


নয়াদিল্লি, ১৫ মে (হি স)। আগামী বছর থেকে ভারতের একমাত্র সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা ‘নিট’-এর পদ্ধতির বদল হচ্ছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ কথা জানান। বিষয়টিতে সায় মিলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র।

তিনি ঘোষণা করেন, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই। আগামী বছর থেকে এই পরীক্ষার মূল সমস্যার সমাধান করা হবে। নিট পরীক্ষা বর্তমান ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) পদ্ধতির পরিবর্তে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এই পরীক্ষা নিট-ইউজি ২০২৬-এ বসবে ২৩ লক্ষ পড়ুয়া। গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষা প্রশ্ন ফাঁসের জেরে বাতিল করা হয়। এনটিএ-র নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুন পুনরায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিট-উত্তীর্ণরা এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি ইত্যাদি কোর্সে ভর্তি হতে পারেন। পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যায় মোট ৭২০ নম্বরের পরীক্ষা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande