
শ্রীভূমি (অসম) ১৫ মে (হি.স.) : শ্রীভূমির জেলার স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় জিএসটি সংক্রান্ত পারফরম্যান্স অডিটের জন্য সব বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম, পলিক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের ক্লিনিককে আগামী ২০ মে, তারিখের মধ্যে নির্দিষ্ট তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
যুগ্ম স্বাস্থ্য সেবা সঞ্চালকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পক্ষে কলকাতার ডিরেক্টর জেনারেল অফ অডিট (সেন্ট্রাল) এবং গুয়াহাটির শাখার নির্দেশ অনুসারে এই অডিট করা হবে।
এতে যে সব তথ্য জমা দিতে হবে, তার মধ্যে রয়েছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের নাম, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের প্যান নম্বর সিইএ-র অধীনে রেজিস্ট্রেশনের তারিখ জিএসটি নম্বর, যদি থাকে।
তথ্য গুগল ফর্মের মাধ্যমে: https://forms.gle/9EGWwG8zWnioyLQb9- এ জমা দিতে হবে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস