হরিশ্চন্দ্রপুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত একাধিক
হরিশ্চন্দ্রপুর, ১৫ মে (হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। কুশিদা হাসপাতাল চত্বরে মৃতের দেহ নিয়ে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন একাধিক পুলিশকর্মী। ভাঙচুর করা হ
দুর্ঘটনায় আহত একাধিক


হরিশ্চন্দ্রপুর, ১৫ মে (হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। কুশিদা হাসপাতাল চত্বরে মৃতের দেহ নিয়ে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন একাধিক পুলিশকর্মী। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন মৃত যুবকের মা আকালি খাতুন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানকিবাড়ি এলাকার বাসিন্দা হাসান আলি (২১) বাইকে করে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন তাঁর দিদি দুলি খাতুন (৩০)।ঘটনার খবর পেয়ে কুশিদা ক্যাম্প ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো নিয়ে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একাংশ উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়।ঘটনায় তিন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande