রবিবার দিনভর খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
কলকাতা, ১৬ মে (হি স) : রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সকালে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, পরিবর্তন ও রক্ষণাবেক্ষ
রবিবার দিনভর খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার


কলকাতা, ১৬ মে (হি স) : রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। কলকাতা পুলিশ

জানিয়ে দিয়েছে, পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার সকালে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৭ মে রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কিন্তু রাতেই কলকাতা ট্র্যাফিক পুলিশের ডেপুটি কমিশনারের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগে নির্দেশিকা বাতিল। রবিবার দিনভর খোলা থাকছে সেতু।স্বাভাবিকভাবেই যান চলাচল করবে।

কেন সিদ্ধান্ত বদল? কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুতে যে রক্ষণাবেক্ষণ কাজ হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এই সিদ্ধান্তের কথা হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)-কেও জানিয়ে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন হলেও সমন্বয়ের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande