জব্বলপুরে গুরন্দি বাজারে ভয়াবহ আগুন, এলাকায় তীব্র আতঙ্ক
জব্বলপুর, ১৯ মে (হি.স.): সোমবার গভীর রাতে মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি বাজারে লাগলো বিধ্বংসী আগুন। গুরন্দি বাজারের নিকট দর্শন চক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি ইঞ্জিনের ক্রমাগত প্রচেষ্টার পর মঙ্গলবার সক
জব্বলপুরে গুরন্দি বাজারে ভয়াবহ আগুন, এলাকায় তীব্র আতঙ্ক


জব্বলপুর, ১৯ মে (হি.স.): সোমবার গভীর রাতে মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি বাজারে লাগলো বিধ্বংসী আগুন। গুরন্দি বাজারের নিকট দর্শন চক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি ইঞ্জিনের ক্রমাগত প্রচেষ্টার পর মঙ্গলবার সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রথমে আগুন লাগে একটি প্লাস্টিকের ড্রামের দোকানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশেপাশের ছয়টিরও বেশি দোকান ভস্মীভূত হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দোকানে বিপুল পরিমাণে প্লাস্টিকের সামগ্রী মজুত থাকায় আগুন লাগে। আশেপাশের দোকানগুলির বেশিরভাগের টিনের ছাউনি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। শস্য বাজারের কাছে আগুন লাগায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande