যৌতুক না পেয়ে হুমকির অভিযোগ, ফতেহাবাদে যুবক গ্রেফতার
ফতেহাবাদ, ১৯ মে (হি.স.) : ফতেহাবাদে যৌতুক দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, বিয়ে ঠিক হওয়া এবং বিবাহ–পূর্ব আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও বরপক্ষের তরফে যৌতুক হিসেবে গাড়ির দাবি তোলা হয়। সেই দাবি পূরণ না হওয়ায় বিয়
ফতেহাবাদ: যৌতুক না পেয়ে বিয়ে ভেঙে দেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার


ফতেহাবাদ, ১৯ মে (হি.স.) : ফতেহাবাদে যৌতুক দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, বিয়ে ঠিক হওয়া এবং বিবাহ–পূর্ব আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও বরপক্ষের তরফে যৌতুক হিসেবে গাড়ির দাবি তোলা হয়। সেই দাবি পূরণ না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়া হয় এবং কনের পরিবারকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ।

ফতেহাবাদের সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মঙ্গলবার জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে। অভিযোগ অনুযায়ী, সুনীলের সঙ্গে ওই তরুণীর বিয়ে চূড়ান্ত হয়েছিল। বিবাহ–পূর্ব অনুষ্ঠানের সময় কনে পক্ষর তরফে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। পরবর্তীতে বর পক্ষ হঠাৎ করেই গাড়ি এবং মোটরসাইকেলের দাবি জানায় বলে অভিযোগ। সেই দাবি পূরণ না হওয়ায় তারা শুধু বিয়ে ভেঙে দেয়নি, বরং কনে পক্ষকে অপমান ও বদনাম করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ।

ঘটনার পর পুলিশ মামলা রুজু করে প্রধান অভিযুক্ত সুনীলকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই ঘটনায় অন্য অভিযুক্তদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande