
হুগলি, ১৯ মে (হি.খ.) : গোঘাট বিধানসভার বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারকে সম্বর্ধনা জানালেন এলাকার গ্রামীণ রোজগার সহায়করা (জিআরএস)। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানান কর্মীরা।
এদিন গ্রামীণ রোজগার সহায়কেরা তাঁদের কাজের বিভিন্ন সমস্যা ও প্রশাসনিক জটিলতার বিষয়ও বিধায়কের সামনে তুলে ধরেন। কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, কাজের স্থায়িত্ব এবং পরিষেবা পরিচালনায় নানা সমস্যার কথা তাঁরা জানান।
বিধায়ক প্রশান্ত দিগার সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে, গ্রামীণ রোজগার সহায়কদের ন্যায্য দাবি ও সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি বলেন, “সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে গ্রামীণ রোজগার সহায়কদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই সৌজন্য সাক্ষাৎ ও সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA