বিজেপির জয় উদযাপনে কামারপুকুরে মধ্যাহ্নভোজনের আয়োজন ওবিসি মোর্চার
আরামবাগ, ১৯ মে (হি.স.) : পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন এবং গোঘাটের বিজেপি বিধায়কের জয় উদযাপন উপলক্ষে মঙ্গলবার কামারপুকুর রামকৃষ্ণ মঠ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করল আরামবাগ সাংগঠনিক জেলা ওবিসি মোর্চা। সংগঠনের পক্ষ থে
মধ্যাহ্ন ভোজ তুলে দিচ্ছেন ওবিসি মোর্চার কার্যকর্তারা


আরামবাগ, ১৯ মে (হি.স.) : পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন এবং গোঘাটের বিজেপি বিধায়কের জয় উদযাপন উপলক্ষে মঙ্গলবার কামারপুকুর রামকৃষ্ণ মঠ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করল আরামবাগ সাংগঠনিক জেলা ওবিসি মোর্চা।

সংগঠনের পক্ষ থেকে এদিন বহু মানুষের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়। ভাত, ডাল, সবজি-সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছিল। দুপুর থেকেই এলাকায় সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

ওবিসি মোর্চার নেতৃত্বের দাবি, মানুষের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতা পালন করাই তাদের মূল লক্ষ্য। বিজেপির জয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা ওবিসি মোর্চার একাধিক নেতা-কর্মী ও বিজেপি সমর্থকরা। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande