
নগাঁও (অসম), ১৯ মে (হি.স.) : নগাঁওয়ের বুক চিরে প্রবাহিত কলং নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। খুশি ঘোষ নামের মৃত কিশোরীটি নগাঁও সরকারি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়েছে খুশি। নগাঁওয়ের এএসটিসি সেতু থেকে কলং নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে। মৃত কিশোরীর বাড়ি নগাঁওয়ের নিকটবর্তী লাওগাঁও এলাকায় বলে জানা গেছে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস