জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দিল্লিতে বুধবার কংগ্রেসের ‘হল্লা বল’ কর্মসূচি
নয়া দিল্লি, ১৯ মে (হি.স.) : পেট্রোল, ডিজেল, সিএনজি এবং রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার দিল্লিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দিল কংগ্রেস। মঙ্গলবার দলের তরফে জানানো হয়েছে, দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভা
জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দিল্লিতে বুধবার কংগ্রেসের ‘হল্লা বল’ কর্মসূচি


নয়া দিল্লি, ১৯ মে (হি.স.) : পেট্রোল, ডিজেল, সিএনজি এবং রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার দিল্লিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দিল কংগ্রেস।

মঙ্গলবার দলের তরফে জানানো হয়েছে, দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও বরিষ্ঠ নেতা অজয় মাকানের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির স্থান কোতলা মুবারকপুর এলাকার পিলিঞ্জি গ্রাম।

কংগ্রেস এই আন্দোলনের নাম দিয়েছে “কমর তোড় মেহঙ্গাই কে বিরুদ্ধে হল্লা বল”। দলের অভিযোগ, ক্রমাগত জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও পারিবারিক বাজেট বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে মধ্যবিত্ত, শ্রমজীবী, অটোচালক, ট্যাক্সিচালক ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। কস্তুরবা নগর বিধানসভা এলাকার পিলিঞ্জি গ্রামে আয়োজিত এই সমাবেশে কংগ্রেস নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে পেট্রোল ও ডিজেলের দামে প্রতি লিটারে প্রায় তিন টাকা পর্যন্ত বৃদ্ধি ঘটে। এর পর দিল্লিতে পেট্রোলের দাম পৌঁছায় ৯৭.৭৭ টাকা প্রতি লিটারে এবং ডিজেল ৯০.৬৭ টাকা প্রতি লিটারে। পাশাপাশি সিএনজির দামও ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বর্তমানে দিল্লিতে ৮০.০৯ টাকা প্রতি কেজিতে দাঁড়িয়েছে। নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে এই দাম আরও বেশি—৮৮.৭০ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande