ভোট-পরবর্তী হিংসায় বিজেপি নেতা গ্রেফতার, খানাকুলে চাঞ্চল্য; আদালতে পেশ
আরামবাগ, ২০ মে (হি.স.) : ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় সোমবার খানাকুলে বিজেপি নেতা গ্রেফতার হলেন। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে জেলায় নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রে
ধৃত বিজেপি নেতা


আরামবাগ, ২০ মে (হি.স.) : ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় সোমবার খানাকুলে বিজেপি নেতা গ্রেফতার হলেন। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে জেলায় নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।

জেলার বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পরিদর্শন শুরু করেছে। আরামবাগ, গোঘাট ও খানাকুল এলাকায় তারা পরিস্থিতি খতিয়ে দেখেন। তারই মধ্যে খানাকুলে বিজেপি নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ধৃত অনুপ দোলুই খানাকুল-২ পঞ্চায়েত সমিতির সদস্য বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভোটের ফল প্রকাশের পর খানাকুলের অরুণ্ডা এলাকায় একটি তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে অনুপ দোলুইয়ের নাম উঠে আসে।

এরপর খানাকুল থানার পুলিশ অভিযান চালিয়ে কাকনান এলাকা থেকে তাঁকে সোমবার গ্রেফতার করে। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃত বিজেপি নেতাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande