নাসিকে জাতীয় সড়ক-৬০ সম্প্রসারণে অনুমোদন, জানালেন গড়করি
নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): মহারাষ্ট্রের নাসিকে জাতীয় সড়ক-৬০ (এনএইচ-৬০)-এর সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি মঙ্গলবার জানিয়েছেন, দ্বারকা সার্কেল থেকে উপনগর নাকা এবং দত্ত মন্দির চক পর্যন্
কুম্ভের আগে নাসিকে এনএইচ-৬০ সম্প্রসারণে কেন্দ্রের অনুমোদন


নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): মহারাষ্ট্রের নাসিকে জাতীয় সড়ক-৬০ (এনএইচ-৬০)-এর সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি মঙ্গলবার জানিয়েছেন, দ্বারকা সার্কেল থেকে উপনগর নাকা এবং দত্ত মন্দির চক পর্যন্ত রাস্তা ছয় লেনে সম্প্রসারণের প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ২২১.৫২ কোটি টাকা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ গড়করি জানান, এই প্রকল্পের আওতায় মূল রাস্তার দু’পাশে দুই লেনের সার্ভিস রোডও নির্মাণ করা হবে। তাঁর কথায়, এই প্রকল্পের মূল লক্ষ্য হল যাতায়াতের সময় কমানো, যান চলাচল আরও সুগম করা, সড়ক নিরাপত্তা জোরদার করা এবং ‘স্মার্ট সিটি’ প্রকল্পের লক্ষ্যে সহায়তা করা।

মন্ত্রী জানান, ২০২৭ সালের কুম্ভ মেলাকে সামনে রেখে নাসিকের যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করে তোলাও এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। গড়করির মতে, প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে নাসিক শহরের যান চলাচল ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং তীর্থযাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতেও বড় সুবিধা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande