৩ হাজার টাকায় নদী পেরিয়ে ভারতে প্রবেশ, ভুয়ো পরিচয়ে আধার কার্ড—গ্রেফতার বাংলাদেশি মহিলা
বারুইপুর, ২৬ মে (হি. স.): দালাল কে ৩ হাজার টাকা দিয়ে নদী পাড় হয়েছিলেন। বিএসএফের চোখে ধুলো দিয়ে সাঁতরে নদী পাড় হয়ে এদেশে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের বাসিন্দা লকিন তাঁতি। শুধু এদেশে ঢুকে পড়া নয়, মাত্র ২ হাজার টাকা দিয়ে আঁধার কার্ডও বানিয়েছিলেন এই মহিলা।
৩ হাজার টাকায় নদী পেরিয়ে ভারতে প্রবেশ, ভুয়ো পরিচয়ে আধার কার্ড—গ্রেফতার বাংলাদেশি মহিলা


বারুইপুর, ২৬ মে (হি. স.): দালাল কে ৩ হাজার টাকা দিয়ে নদী পাড় হয়েছিলেন। বিএসএফের চোখে ধুলো দিয়ে সাঁতরে নদী পাড় হয়ে এদেশে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের বাসিন্দা লকিন তাঁতি। শুধু এদেশে ঢুকে পড়া নয়, মাত্র ২ হাজার টাকা দিয়ে আঁধার কার্ডও বানিয়েছিলেন এই মহিলা। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার রাতেই বারুইপুর থানার মল্লিকপুর এলাকা থেকে তাঁকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে ছয় মাস আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন লকিন। তাঁর স্বামী বিগত পাঁচ বছর ধরে এদেশে থাকছেন বলেও জানিয়েছেন ওই মহিলা। এদেশে এসে মল্লিকপুর এলাকায় ঘর ভাড়া নিয়েছিলেন লকিন। এমনকি কলকাতায় বিভিন্ন বাড়িতে ঠিকা ঝির কাজও করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ লকিনের কথা জানতে পেরে তাঁকে ধরে ফেলে।

রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নতুন সরকার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাঁদের দেশে ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই সরকারি সমস্ত নির্দেশিকা প্রায় জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশীদের শনাক্ত করে তাঁদেরকে হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ ও দেওয়া হয়েছে। এরই মধ্যে সোমবার একদিকে যেমন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ঘুটিয়ারিশরীফ এলাকা থেকে সফিকুল সর্দার নামে এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ, তেমনি এই লকিন তাঁতিকেও গ্রেফতার করা হয়েছে। এলাকায় অন্য কোনও বাংলাদেশী রয়েছে কি না সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande