গোঘাটের পেট্রোল পাম্পে তেল কারচুপির অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
হুগলি, ২৬ মে (হি.স.) : হুগলির গোঘাটের বেলি এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে তেল বিক্রিতে ব্যাপক কারচুপির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গ্রাহকরা ১০০ টাকার তেল কিনলেও তাঁদের গাড়িতে বাস্তবে দেওয়া হচ্ছিল মাত্র ৮০ টাকার জ্বালানি। দ
গোঘাটের পেট্রোল পাম্পে বিক্ষোভ


হুগলি, ২৬ মে (হি.স.) : হুগলির গোঘাটের বেলি এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে তেল বিক্রিতে ব্যাপক কারচুপির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গ্রাহকরা ১০০ টাকার তেল কিনলেও তাঁদের গাড়িতে বাস্তবে দেওয়া হচ্ছিল মাত্র ৮০ টাকার জ্বালানি। দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম চলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

মঙ্গলবার এই ঘটনা সামনে আসতেই এলাকায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ক্ষুব্ধ স্থানীয়রা পেট্রোল পাম্প চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাম্পের কয়েকজন কর্মচারী ক্যামেরার সামনেই অনিয়মের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে সেই সময় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি মিটিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।অভিযোগ আরও সামনে এসেছে যে, প্রায় সাত লক্ষ টাকার লেনদেনের মাধ্যমে পূর্বের অভিযোগ ধামাচাপা দেওয়া হয় এবং পরবর্তীতেও নিয়মিত অর্থ আদান-প্রদানের মাধ্যমে বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়েছিল।স্থানীয়দের দাবি, পাম্পের মালিক হিরেন্দ্র সিং স্থানীয়ভাবে প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। ফলে পুরো ঘটনার পিছনে রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগও উঠছে। সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক প্রভাব ছাড়া এত বড় ধরনের প্রতারণা দীর্ঘদিন ধরে কীভাবে চলতে পারল?ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক কর্মচারীকে আটক করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু কর্মচারীদের নয়, এই ঘটনার পেছনে থাকা মূল অভিযুক্তদেরও চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande