উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী কমিটিতে ব্যাপক রদবদল
হাফলং (অসম), ২৬ মে (হি.স.) : দেবোলাল গার্লোসা নেতৃত্বাধীন বিজেপি-শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী কমিটিতে ব্যাপক রদবদল করা হয়েছে। পরিষদের সাধারণ প্রশাসন বিভাগ (জিএডি) এক বিজ্ঞপ্তি জারি করে পারিষদদের মধ্যে তাৎক্ষণিকভাবে কার্
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (ফাইল ফটো)


হাফলং (অসম), ২৬ মে (হি.স.) : দেবোলাল গার্লোসা নেতৃত্বাধীন বিজেপি-শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী কমিটিতে ব্যাপক রদবদল করা হয়েছে। পরিষদের সাধারণ প্রশাসন বিভাগ (জিএডি) এক বিজ্ঞপ্তি জারি করে পারিষদদের মধ্যে তাৎক্ষণিকভাবে কার্যকরযোগ্য দফতর বণ্টন করেছে।

অসম স্বশাসিত জেলা পরিষদ (জেলা পরিষদের গঠন) বিধি, ১৯৫১-এর সংশোধিত রুল ৩১(১) অনুসারে জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্যরা প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বিভাগ বণ্টন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার হাতে রয়েছে সাধারণ প্রশাসন বিভাগ (জিএডি), পার্সোনাল, ক্রীড়া ও যুব কল্যাণ, পর্যটন, ওজন ও পরিমাপ সহ অন্যান্য বিভিন্ন অবণ্টিত দফতর। অন্য যে সকল কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে সেগুলি যথাক্রমে দনপাইনন থাওসেনকে অর্থ এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং দফতর।

প্রবিতা জহরিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, হ্যান্ডলুম ও টেক্সটাইল।

অমেন্দু হোজাইকে শিল্প ও সংস্কৃতি ও সাংস্কৃতিক বিষয়ক, প্রত্নতত্ত্ব, জাদুঘর ও গ্রন্থাগার। রতন জারামবুসাকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, মাইবাং এবং উমরাংসো ডিভিশন। মনজিৎ নাইডিংকে পশুপালন ও পশুচিকিৎসা বিভাগ। নিরঞ্জন হোজাইকে সমাজকল্যাণ বিভাগ। পাউদামিং নৃয়ামেকে লোকনির্মান (পূর্ত) বিভাগ (মাহুর ডিভিশন)। জোসুমথাং মারকে পরিষদের লোকনির্মান বিভাগ, জলসম্পদ, শিল্প এবং তথ্য ও জনসংযোগ বিভাগ।

সামসিং ইংতিকে সমবায়, খাদ্য ও নাগরিক সরবরাহ এবং মৎস্য বিভাগ। গুলমিনলাল লিয়েনথাংকে রেশম চাষ ও প্রাপ্তবয়স্ক শিক্ষা বিভাগ। মনজয় লাংথাসাকে লোকনির্মাণ বিভাগ (রোডস) হাফলং ডিভিশন, মাইবাং ডিভিশন এবং লোকনির্মাণ বিভাগ (বিল্ডিং) ডিভিশন। লালরেমসিয়ামা দারনেইকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ। নোয়া ডাইমেকে ভূমি সংরক্ষণ বিভাগ। প্রজিথ হোজাইকে ভূমি ও রাজস্ব, কর এবং সেচ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই নির্দেশিকা ২৫ মে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ভারপ্রাপ্ত প্রধানসচিব কর্তৃক জারি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande