
মুম্বই, ২৭ মে ( হি.স.): সম্প্রতি ‘চাঁদ মেরা দিল’ ছবির একটি গানে অভিনেত্রী অনন্যা পাণ্ডের ভরতনাট্যমের মতো নৃত্য পরিবেশনাকে ঘিরে সমাজ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশ একে নেপো নাট্যম বলেও কটাক্ষ করেছেন। তবে এইসময়ে অনন্যার পাশে এসে দাঁড়িয়েছেন লেখিকা শোভা দে।
শোভা দে বলেন , যেকোনও পরিবেশনার নেপথ্যে থাকে পরিচালক এবং নৃত্য শিক্ষকের ভূমিকা । তিনি কার্যত স্পষ্ট ভাষায় জানান, অনন্যা কোনো পেশাদার শাস্ত্রীয় নৃত্যশিল্পী নন। তা সত্ত্বেও তিনি শাস্ত্রীয় ও সমসাময়িক (কনটেম্পোরারি) নাচের মিশ্রণে তৈরি নৃত্যশৈলীটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
ছবির সহকারী নৃত্য শিক্ষক অনন্যা কুরুপ বলেন, কম সময়ের মধ্যে এই নাচটি রপ্ত করার চেষ্টা করেছেন অনন্যা । সমাজ মাধ্যমে এই বিষয়টি এখন রীতিমতো আলোচ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক