
মুম্বই, ২৭ মে ( হি.স.): অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ আবারও একবার নজর কাড়লেন বিশ্বমঞ্চে। ‘কান চলচ্চিত্র উৎসব’-এর রেড কার্পেটে তৃতীয়বারের মতো পা রাখলেন তিনি। ভারতীয় শিল্পী রাহুল মিশ্রের ভাবনায় তৈরি পোশাকে ( গাউন) ধরা দেন তিনি। তাঁর এই লুক সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। গাউনের সূক্ষ্ম কারুকার্য এবং বিশেষ স্লিভস তাঁর লুকে এনেছে আধুনিকতার পরশ । পোশাকের জাঁকজমক বজায় রাখতে চুলে রেখেছেন সাধারণ 'সফট ওয়েভস' স্টাইল ।
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জ্যাকলিনের এই উপস্থিতি দেশ বিদেশের ফ্যাশন দুনিয়ায় ছড়িয়েছে ভূয়সী প্রশংসা । ডিজাইনার রাহুল মিশ্র এবং জ্যাকলিনের এই যুগলবন্দি কান এর অন্যতম মুহূর্ত হিসেবে জায়গা করে নিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক