বুধবার সকাল থেকেই অস্থির ভাব দেশের শেয়ার বাজারে
মুম্বই, ২৭ মে (হি.স.): দেশের শেয়ার বাজারে অস্থির ভাব বুধবার সকাল থেকেই। মঙ্গলবার শেষ ক্লোজিংয়ের তুলনায় বুধবার সামান্য লোয়ার পয়েন্টে শুরু করে সেনসেক্স ও নিফটি-৫০। তার পরে কিছুক্ষণের জন্য পজিটিভে ফিরে ফের লাল হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের গ্রাফ। বুধ
শেয়ার বাজার


মুম্বই, ২৭ মে (হি.স.): দেশের শেয়ার বাজারে অস্থির ভাব বুধবার সকাল থেকেই। মঙ্গলবার শেষ ক্লোজিংয়ের তুলনায় বুধবার সামান্য লোয়ার পয়েন্টে শুরু করে সেনসেক্স ও নিফটি-৫০। তার পরে কিছুক্ষণের জন্য পজিটিভে ফিরে ফের লাল হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের গ্রাফ। বুধবার সকালে প্রথমে ০.১৮ শতাংশ ডাউন ছিল নিফটি-৫০। সেনসেক্স কমেছিল ০.২৪ শতাংশ। কিন্তু পরে আবার এই পতনের অঙ্ক কমে ০.১০ শতাংশের নীচে নেমেছে। এই প্রবণতায় স্পষ্ট বাজার কতটা অস্থির।

উল্লেখ্য, সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে সোমবার বড় অঙ্কের বৃদ্ধি হলেও মঙ্গলবার দিনভর অস্থির ছিল দেশের শেয়ার বাজার। সেনসেক্স কমেছে ৪৭৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং নিফটি–৫০ কমেছে ১১৮ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ। বুধবার সপ্তাহের তৃতীয় ট্রেডিং সেশনে বাজারের পরিস্থিতি দিনভর কেমন থাকে, সে দিকেই এখন নজর লগ্নিকারীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande