মহেশ ভাটকে নিয়ে বড় ব্যক্তিগত তথ্য ফাঁস করলেন পূজা ভাট
মুম্বই, ২৮ মে (হি.স.) : অভিনেত্রী ও প্রযোজক পূজা ভাট সম্প্রতি তাঁর পরিবারকে ঘিরে এক আবেগঘন ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছেন, যা নিয়ে বলিউডে জোর চর্চা শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি তাঁর বাবা মহেশ ভাট এবং সৎমা সোনি রাজদানের সম্পর্ক নিয়ে খোলামেলা ক
মহেশ ভাটকে নিয়ে বড় ব্যক্তিগত তথ্য ফাঁস করলেন পূজা ভাট


মুম্বই, ২৮ মে (হি.স.) : অভিনেত্রী ও প্রযোজক পূজা ভাট সম্প্রতি তাঁর পরিবারকে ঘিরে এক আবেগঘন ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছেন, যা নিয়ে বলিউডে জোর চর্চা শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি তাঁর বাবা মহেশ ভাট এবং সৎমা সোনি রাজদানের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। পূজা জানান, মহেশ ভাটের প্রথম বিবাহ ভাঙার পর সোনি রাজদানের মনে গভীর অনুশোচনা ছিল। পুরনো এক কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সোনি তাঁকে জানিয়েছিলেন যে গোটা বিষয়টি নিয়ে তাঁর খুব খারাপ লাগত।

পূজা আরও জানান, তিনি সোনি রাজদানকে বলেছিলেন— কোনও সম্পর্ক ভেতর থেকে দুর্বল না হলে তা ভাঙে না। সম্পর্ক যদি সত্যিই দৃঢ় হয়, তবে তৃতীয় কোনও ব্যক্তির সেখানে জায়গা করে নেওয়া সম্ভব নয়।

সাক্ষাৎকারে পূজা এ-ও জানান, তাঁর মা জানার আগেই তিনি বাবা মহেশ ভাট ও সোনি রাজদানের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। এক রাতে মহেশ ভাট নিজেই তাঁকে বিষয়টি জানান এবং বলেন, তাঁর জীবনে অন্য একজন এসেছেন, তবে মেয়ের প্রতি তাঁর ভালোবাসা কখনও কমবে না।

পূজা বলেন, এই বিষয়টি বাবা-মায়ের কাছ থেকে সরাসরি জানতে পারাটাই তাঁর কাছে ভালো ছিল। কারণ ম্যাগাজিন বা গসিপের মাধ্যমে বিষয়টি জানতে হলে তা আরও কষ্টদায়ক হত। তিনি স্বীকার করেন, সেই সময় তাঁর মা গভীর মানসিক আঘাত পেয়েছিলেন। তবুও পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় ছিল।

প্রসঙ্গত, মহেশ ভাটের প্রথম স্ত্রী ছিলেন কিরণ ভাট। তাঁদের দুই সন্তান পূজা ভাট ও রাহুল ভাট। পরে তিনি অভিনেত্রী সোনি রাজদান-কে বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে আলিয়া ভাট এবং শাহিন ভাট।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande