আরামবাগে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ
হুগলি, ৩ মে (হি. স.): রবিবার আরামবাগে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মৃতের নাম শ্যামা দুলে (৩৫)। তিনি বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী ছিলেন। এসআইআর-এ নাম বাদ যাওয়ার আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে জানা গ
আরামবাগের মৃত বিদ্যুৎ বিভাগের কর্মী


হুগলি, ৩ মে (হি. স.): রবিবার আরামবাগে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মৃতের নাম শ্যামা দুলে (৩৫)। তিনি বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী ছিলেন। এসআইআর-এ নাম বাদ যাওয়ার আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার কাজের জায়গায় ফোন করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

পরিবারের দাবি, এসআইআরে নাম বাদ যাওয়ার কারণে তিনি দীর্ঘদিন মানসিক চাপে ভুগছিলেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande