বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে শুভেচ্ছা সুকান্ত মজুমদারের
কলকাতা, ৩ মে (হি. স.) : রবিবার বিশ্ব জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে| এই বিশেষ দিন উপলক্ষে বিজেপি নেতা ড. সুকান্ত মজুমদার রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন যে -বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংবাদমাধ্যমের সকল কর
বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে শুভেচ্ছা সুকান্ত মজুমদারের


কলকাতা, ৩ মে (হি. স.) : রবিবার বিশ্ব জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে| এই বিশেষ দিন উপলক্ষে বিজেপি নেতা ড. সুকান্ত মজুমদার রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন যে -বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংবাদমাধ্যমের সকল কর্মীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে তাঁদের নিরলস প্রচেষ্টা আমাদের সমাজকে আলোকিত করে এবং সর্বদা সত্যের পথে পরিচালিত করে। নিষ্ঠা, দায়িত্ববোধ ও সততার সঙ্গে তাঁদের কর্তব্যপালন নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়।

তাঁদের কলম ও কণ্ঠ আরও শক্তিশালী হোক, সত্যের সন্ধানে তাঁদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রার্থনা করি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande