ভোট গণনায় কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত নয়, সতর্কতা শমীকের
কলকাতা, ৩ মে (হি স): “সোমবারের ভোট গণনায় কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।” রবিবার এই সতর্ক বার্তা দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি আশ্বাস দেন যে এবার পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। আগের মতো পর
ভোট গণনায় কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত নয়, সতর্কতা শমীকের


কলকাতা, ৩ মে (হি স): “সোমবারের ভোট গণনায় কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।” রবিবার এই সতর্ক বার্তা দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি আশ্বাস দেন যে এবার পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। আগের মতো পরিস্থিতি তৈরি হবে না।

রবিবার সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, গণনা প্রক্রিয়া এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁর বক্তব্য রাখেন।

তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে এবারে নির্বাচন আপাত শান্তিপূর্ণ এবং অবাধ। মানুষ বিপুল হারে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই ঘটনাকে তিনি গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেন। পাশাপাশি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর যে ধরনের ভোট-পরবর্তী হিংসা রাজ্য দেখেছিল, তার পুনরাবৃত্তি কোনওভাবেই হওয়া উচিত নয় বলে তিনি জানান। তিনি দলীয় কর্মী ও সাধারণ মানুষের কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন জানান। তিনি বলেন মহা জঙ্গলরাজ থেকে মানুষ মুক্তি চাইছেন।

তিনি দৃঢ়ভাবে বলেন, সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে ছাপিয়ে আগামীকাল একটি অপ্রত্যাশিত ফলাফল সামনে আসবে। তাঁর মতে, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের সম্ভাব্য পরাজয় অনুধাবন করেছে। সেই কারণেই বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande