আগাম জামিনের পর দিল্লিতে পবন খেরা, ইন্দিরা ভবনে কংগ্রেস কর্মীদের উষ্ণ সংবর্ধনা
নয়াদিল্লি, ৩ মে (হি.স.): সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা রবিবার দিল্লিতে পৌঁছান। দেশের জাতীয় রাজধানীর ইন্দিরা ভবনে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। এর আগে বিমানবন্দরে পৌঁছাতেই কংগ্রেস কর্মীরা তাঁ
পবন খেরা


নয়াদিল্লি, ৩ মে (হি.স.): সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা রবিবার দিল্লিতে পৌঁছান। দেশের জাতীয় রাজধানীর ইন্দিরা ভবনে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। এর আগে বিমানবন্দরে পৌঁছাতেই কংগ্রেস কর্মীরা তাঁকে ফুল-মালা দিয়ে স্বাগত জানান। সেখান থেকে তিনি সরাসরি দলীয় সদর দফতরে যান।

ইন্দিরা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবন খেরা বলেন, কংগ্রেস নেতৃত্ব দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনও স্পষ্ট জবাব পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, সংকটের সময় সংবিধানই সাধারণ মানুষের রক্ষাকবচ। কোনও দমনমূলক পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে সংবিধানই শেষ ভরসা।

উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইঞা শর্মা সংক্রান্ত মানহানির মামলায় সুপ্রিম কোর্ট পবন খেরাকে আগাম জামিন দিয়েছিল। সেই রায়ের পরই তিনি এদিন দিল্লিতে ফিরে আসেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande