'মিশন দৃষ্টি'-র সফল উৎক্ষেপণে গ্যালাক্সআই-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ''মিশন দৃষ্টি''-র সফল উৎক্ষেপণ উপলক্ষে গ্যালাক্সআই-এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গ্যালাক্সআই-এর ''মিশন দৃষ্টি'' ভারতের মহাকাশ যাত্রায় একটি বি
'মিশন দৃষ্টি'-র সফল উৎক্ষেপণে গ্যালাক্সআই-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মিশন দৃষ্টি'-র সফল উৎক্ষেপণ উপলক্ষে গ্যালাক্সআই-এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গ্যালাক্সআই-এর 'মিশন দৃষ্টি' ভারতের মহাকাশ যাত্রায় একটি বিশাল সাফল্য হিসেবে চিহ্নিত হলো।

প্রধানমন্ত্রী রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, গ্যালাক্সআই-এর 'মিশন দৃষ্টি' আমাদের মহাকাশ যাত্রায় একটি বিশাল সাফল্য হিসেবে চিহ্নিত হলো। বিশ্বের প্রথম অপ্টোএসএআর উপগ্রহ এবং ভারতের বৃহত্তম বেসরকারি উদ্যোগে নির্মিত উপগ্রহটির সফল উৎক্ষেপণ—উদ্ভাবন ও দেশ গঠনে আমাদের তরুণ প্রজন্মের অদম্য উৎসাহ ও আবেগেরই এক উজ্জ্বল প্রমাণ। গ্যালাক্সআই-এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande