ভোটের ফল ঘোষণার আগে কালী মন্দিরে নির্মল মাজি
হুগলি, ৩ মে (হি.স.): ফল ঘোষণার আগের দেবীর আশীর্বাদ নিতে মন্দিরে হাজির হলেন গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাজি। রবিবার তিনি ভাবাদিঘির রক্ষাকালী মন্দিরে পুজো দেন। পুজো শেষে নির্মল মাজি জানান, তিনি কালী মায়ের ভক্ত এবং ফল প্রকাশের আগে দে
ভাবাদিঘির কালী মন্দিরে নির্মল মাঝি


হুগলি, ৩ মে (হি.স.): ফল ঘোষণার আগের দেবীর আশীর্বাদ নিতে মন্দিরে হাজির হলেন গোঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাজি। রবিবার তিনি ভাবাদিঘির রক্ষাকালী মন্দিরে পুজো দেন।

পুজো শেষে নির্মল মাজি জানান, তিনি কালী মায়ের ভক্ত এবং ফল প্রকাশের আগে দেবীর আশীর্বাদ নিতে এসেছেন। জয়ের প্রার্থনার পাশাপাশি এলাকার মানুষের মঙ্গল কামনাও করেন তিনি। এদিন তাঁর সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, এই মন্দির জাগ্রত হওয়ায় এখানে মানত করলে তা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই ফলের আগে দেবীর কাছে পুজো দিতে আসেন প্রার্থী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande