টাটাদের ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোরর্টের
কলকাতা, ৭ মে (হি. স ) : টাটাদের ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গুরে কারখানা না করার জন্য ওই টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে। আট সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিল বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ।
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ৭ মে (হি. স ) : টাটাদের ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গুরে কারখানা না করার জন্য ওই টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে। আট সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিল বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ।

সালিশি আদালতের বিচারকের রায়ের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ নিয়ে মামলায় কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০২৫-এর ৮ আগস্ট সালিশি আদালতের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানায়, সিঙ্গুরে কারখানা না-হওয়ার জন্য টাটা মোটরসকে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টি কলকাতা হাই কোর্ট শুনবে। প্রথমে গত ১২ আগস্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এর পরেও শুনানী হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছে, আট সপ্তাহের মধ্যে রাজ্যকে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে। পূর্ববর্তী তৃণমূল সরকারের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের এই রায়।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে একটি তিন সদস্যের সালিশি আদালত নির্দেশ দিয়েছিল, সিঙ্গুরে কারখানা গড়তে না পারার জন্য টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই মূল টাকার সঙ্গে ২০১১ সালের ১ সেপ্টেম্বর থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত বার্ষিক ১১ শতাংশ হারে সুদ এবং মামলার খরচ বাবদ অতিরিক্ত ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে। এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তৎকালীন তৃণমূল সরকার আবেদন জানায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande