
ওরাই, ৭ মে (হি.স.): উত্তর প্রদেশের ওরাই জেলায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার জেলার কালপি থানার অন্তর্গত এলাকার একটি মাঠে ওই মৃতদেহ উদ্ধার হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত যুবকের নাম রাকেশ কুশওয়াহা (২০)। তিনি শাহজাহানপুর গ্রামের বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, যুবক শ্রমিক হিসেবে কাজ করতেন। যুবক বুধবার গভীর রাতে মাঠের কাজের জন্য বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় ধরে তিনি ফিরে না আসায় তার পরিবার তাকে খুঁজতে শুরু করে। বৃহস্পতিবার সকালে মাঠের একটি আমগাছের দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। জানা গেছে, মৃত রাকেশ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন