
দেহরাদূন, ৭ মে (হি.স.) : উত্তরাখণ্ডের আবহাওয়ার পরিবর্তন ঘটছে । বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অংশে ভালো বৃষ্টিপাত হয়েছে। লোহাঘাটে ৩২.১ মিমি, জখোলিতে ২০ মিমি, চম্পাওয়াতে ১৬ মিমি এবং নৈনিতালে ১৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেরাদুনেও ৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যান্য জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, দেরাদুন, হরিদ্বার, পৌরি এবং নৈনিতাল জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩,৬০০ মিটারের উপরের এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন