মালদা ও রাঢ়ের দাপট বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে
কলকাতা, ১২ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে মালদা ও রাঢ়ের দাপট নজরে পড়ে খেলায়। বেঙ্গল টি - ২০ লিগের খেলায় মহিলাদের বিভাগে শুক্রবার জোড়া জয় পেল সোবিসকো স্ম্যাশার্স মালদা এবং শ্রাচী রাঢ় টাইগার্স। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্য
বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগের আজকের খেলা


কলকাতা, ১২ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে মালদা ও রাঢ়ের দাপট নজরে পড়ে খেলায়।

বেঙ্গল টি - ২০ লিগের খেলায় মহিলাদের বিভাগে শুক্রবার জোড়া জয় পেল সোবিসকো স্ম্যাশার্স মালদা এবং শ্রাচী রাঢ় টাইগার্স। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে দিনের প্রথম ম্যাচে মুর্শিদাবাদ কুইন্সকে ৬ উইকেটে হারায় মালদা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারা। ব্যাটিং করতে নেমেই মুর্শিদাবাদ ৬ উইকেটে ১১৪ রান তোলে। দলের হয়ে সর্বাধিক ২৭ রান করে জাহ্নবী রাজ পাসোয়ান। মালদার হয়ে স্নিগ্ধা বাগ ও প্রতিভা মান্ডি দু’টি করে উইকেট নেয়। এর জবাবে পরমা মণ্ডলের অপরাজিত ৩২ রানের ইনিংসে ভর করে ১৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মালদা। মুর্শিদাবাদের হয়ে দু’টি উইকেট নেয় সুস্মিতা পাল।

দিনের দ্বিতীয় ম্যাচে নোভাস রয়্যালস পুরুলিয়াকে ৭ উইকেটে হারায় শ্রাচী রাঢ় টাইগার্স। প্রথমে ব্যাট করে পুরুলিয়া ৭ উইকেটে ৭৮ রান সংগ্রহ করে। অধিনায়ক ধারা গুজ্জর ৩৬ রান করে। রাঢ়ের বিদিশা দে তিনটি এবং পিয়ালি ঘোষ ও রূপল তিওয়ারি দু’টি করে উইকেট দখল করে। পরে মাত্র ১২ ওভারে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় রাঢ়। দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সেরা অপরাজিত-৪১ রানের ইনিংসে ষষ্ঠী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande