প্যারাগুয়ের বিরুদ্ধে ৪ গোল আমেরিকার
কলকাতা, ১৩ জুন (হি.স.) : লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ৪ গোল করে ইতিহাস লিখল আমেরিকা। শনিবার সকালের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে
প্যারাগুয়ের বিরুদ্ধে ৪ গোল করে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র


কলকাতা, ১৩ জুন (হি.স.) :

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ৪ গোল করে ইতিহাস লিখল আমেরিকা। শনিবার সকালের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল। এর আগে বিশ্বকাপের কোনও ম্যাচে ৪ গোল করতে পারেনি আমেরিকা।

আমেরিকার হয়ে জোড়া গোল করেছেন ফোলারান বালুগান, একটি জিওভানি রেইনা, অন্যটি আত্মঘাতী।

১৯৩০ আসরের পর এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হলো আমেরিকা ও প্যারাগুয়ে। সেবার বার্ট প্যাটেনডের হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতেছিল আমেরিকা।

এদিন গ্যালারিতে তারার মেলা বসেছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আব্দুল জাব্বার, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজসহ অনেককেই দেখা গেছে স্টেডিয়ামে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande