বসনিয়ার বিরুদ্ধে ড্র স্বাগতিক কানাডার
কলকাতা, ১৩ জুন (হি.স.): টরন্টোয় শুক্রবার রাতে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচটি ছিল স্বাগতিক কানাডা ও বসনিয়ার মধ্যে। এই ম্যাচ ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্টের স্বাদ পেল কানাডা। ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের চেয়ে অ
বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল স্বাগতিক কানাডা


কলকাতা, ১৩ জুন (হি.স.):

টরন্টোয় শুক্রবার রাতে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচটি ছিল স্বাগতিক কানাডা ও বসনিয়ার মধ্যে। এই ম্যাচ ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্টের স্বাদ পেল কানাডা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল কানাডা (৩১তম), যেখানে বসনিয়ার অবস্থান ছিল ৬১তম। মাঠে বল দখল ও আক্রমণ সব বিভাগেই এগিয়ে ছিল কানাডা। কিন্তু তারা ম্যাচ জিততে পারল না।

বসনিয়া ইয়োভো লুকিচের গোলে প্রথম এগিয়ে যায়। বসিনিয়ার হয়ে তিনি প্রথম আন্তর্জাতিক গোল পেলেন।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে লুচিকের অভিষেক হয়। কিন্তু প্রায় সাড়ে চার বছর আর দলে সুযোগ পাননি তিনি। দীর্ঘ অপেক্ষা পর জাতীয় দলে জায়গা করে নেন। আর অভিষেক বিশ্বকাপেই করলেন বাজিমাত। পেলেন প্রথম আন্তর্জাতিক গোলের দেখা!

তবে সেই ব্যবধান ধরে রাখতে পারল না বসনিয়া ও হার্জেগোভিনা। দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্সর পরও গোল করতে পারছিল না কানাডা। অবশেষে বদলি নেমে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন কাইল ল্যারিন।

ম্যাচে ৬০ শতাংশ সময় বল পজেশনে রেখে গোলের জন্য ১৩ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল কানাডা, বসনিয়ার আট শটের তিনটি ছিল লক্ষ্যে।

এর আগে কানাডা, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপের আসরে খেলেছিল। প্রতিবারই গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরে বিদায় নেয় তারা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande