মুখ্যমন্ত্রী শুভেন্দুর মঞ্চে ফিরহাদ ও মমতার ভ্রাতৃবধূ
কলকাতা, ১৫ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার কলকাতা পুরসভায় পৌঁছলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মুখ্যমন্ত্রী শুভেন্দুর মঞ্চে ফিরহাদ ও মমতার ভ্রাতৃবধূ


কলকাতা, ১৫ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার কলকাতা পুরসভায় পৌঁছলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য কাউন্সিলররাও, যাদের মধ্যে অনন্যা বন্দ্যোপাধ্যায়, অসীম বসু এবং জুঁই বিশ্বাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদিন মুখ্যমন্ত্রী জানান, এই পক্ষ, ওই পক্ষ নয়, এখন উন্নয়নের পক্ষ। তাঁর কথায়, আমাদের সঙ্গে কারওর বিরোধ নেই। সবাই মিলে উন্নয়নের কাজ হবে। যাঁরা আসবেন সবাই মিলে কাজ হবে। কিন্তু যাঁরা আসবেন না তাঁরা ছিন্ন হয়ে যাবেন বলেও মন্তব্য শুভেন্দু অধিকারীর।

জানা গিয়েছে, ‘স্বচ্ছতা সে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু হচ্ছে বাংলায়। পাঁচদিন ধরে চলবে অভিযান। যার মধ্যে আগামী ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযান করা হবে। কলকাতার প্রত্যেকটি ঘাটকে পরিস্কার করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande