বিজেপি পরিষদীয় দলে বড় রদবদল: বিধানসভার মুখ্য সচেতক হচ্ছেন মালদার বিধায়ক অম্লান ভাদুড়ি
কলকাতা, ২৭ জুন (হি. স.) : বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগেই বিজেপি পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ রদবদল। দলীয় সূত্রে খবর, বঙ্গ বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে মালদার ইংরেজবাজার কেন্দ্রের প্রথমবারের বিধায়ক অম্লান ভাদুড়ির নাম চূড়ান্ত করা হয়
বিজেপি পরিষদীয় দলে বড় রদবদল: বিধানসভার মুখ্য সচেতক হচ্ছেন মালদার বিধায়ক অম্লান ভাদুড়ি


কলকাতা, ২৭ জুন (হি. স.) : বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগেই বিজেপি পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ রদবদল। দলীয় সূত্রে খবর, বঙ্গ বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে মালদার ইংরেজবাজার কেন্দ্রের প্রথমবারের বিধায়ক অম্লান ভাদুড়ির নাম চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদনের জন্য তাঁর নাম ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়েই এমন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সাধারণত বিধানসভার কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞ বিধায়কদেরই মুখ্য সচেতকের পদে বসানো হয়। সেই প্রথা ভেঙে নবীন মুখকে সামনে আনার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরবঙ্গকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ইতিমধ্যেই কোচবিহার (দক্ষিণ) কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রমোহন বসুকে অধ্যক্ষ করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক বিধায়ক মন্ত্রিসভাতেও স্থান পেয়েছেন। সেই আবহে মালদার প্রতিনিধিত্ব বাড়াতেই অম্লান ভাদুড়ির উপর এই দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিধানসভায় দলীয় সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, সরকার পক্ষের অবস্থান সমন্বয় করা এবং পরিষদীয় কার্যক্রম পরিচালনায় মুখ্য সচেতকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে অম্লানের এই নিয়োগ রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande