হাওড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব শাসক শিবির
হাওড়া, ১৭ জুন (হি. স.):-হাওড়ার ডোমজুড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে ছয় নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা মোড় সংলগ্ন এলাকায়। তৃণমূলের অভি
পার্টি অফিসে অগ্নি সংযোগ


হাওড়া, ১৭ জুন (হি. স.):-হাওড়ার ডোমজুড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে ছয় নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা মোড় সংলগ্ন এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দলীয় কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।তৃণমূল নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের পর কিছু সময় রাজনৈতিক উত্তেজনা থাকলেও গত এক মাস ধরে এলাকায় কোনও বড় রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেনি। এই অবস্থায় হঠাৎ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande