হকার উচ্ছেদে মানবিক দৃষ্টিভঙ্গির দাবি, আদালতের পর্যবেক্ষণ তুলে কেন্দ্র ও রেলকে নিশানা
কলকাতা, ১৭ জুন (হি. স.):-রেল স্টেশন চত্বর থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ফের সরব হলেন সমাজের একাংশ। আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণ তুলে ধরে তাঁরা দাবি করেছেন, শুধুমাত্র উচ্ছেদ অভিযান চালালেই হবে না, পুনর্বাসন এবং মানবিক দৃষ্টিভঙ্গির বিষয়টিকেও সমান
হকার উচ্ছেদে মানবিক দৃষ্টিভঙ্গির দাবি, আদালতের পর্যবেক্ষণ তুলে কেন্দ্র ও রেলকে নিশানা


কলকাতা, ১৭ জুন (হি. স.):-রেল স্টেশন চত্বর থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে ফের সরব হলেন সমাজের একাংশ। আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণ তুলে ধরে তাঁরা দাবি করেছেন, শুধুমাত্র উচ্ছেদ অভিযান চালালেই হবে না, পুনর্বাসন এবং মানবিক দৃষ্টিভঙ্গির বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে।তাঁদের বক্তব্য, আদালত স্পষ্ট জানিয়েছে, যাঁদের রেল পূর্বে বসার অনুমতি দিয়েছিল, তাঁদের উচ্ছেদের আগে নোটিস দিতে হবে এবং বিকল্প জায়গার বিষয়টি বিবেচনা করতে হবে। পাশাপাশি, যেসব জমিতে উচ্ছেদ নোটিস জারি হয়েছে, সেগুলি আদৌ রেলের মালিকানাধীন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। সেই কারণে রেলকে সংশ্লিষ্ট এলাকাগুলির ফিজিক্যাল ভেরিফিকেশন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সমালোচকদের দাবি, দেশে আইন ও আদালত রয়েছে, তাই হকারদের জীবিকা কেড়ে নেওয়ার আগে আইনসম্মত ও মানবিক পথ অনুসরণ করা উচিত। তাঁদের মতে, বহু হকার দীর্ঘদিন ধরে রেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। প্রকৃত দরিদ্র হকারদের চিহ্নিত করে পুনর্বাসনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মত প্রকাশ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande