চোলাই মোদের কারবার রুখতে তৎপর গোঘাট পুলিশ, হানা গোঘাটের মথুরাতে
হুগলি , ১৯জুন (হি.স.): অবৈধভাবে চোলাই মদের কারবার বন্ধ করতে বদ্ধপরিকর গোঘাট প্রশাসন। সেই লক্ষ্যেই শুক্রবার গোঘাট থানার পুলিশের উদ্যোগে কুমুড়শা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মথুরা গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় দীর্
নষ্ট করা হচ্ছে চোলাই


হুগলি , ১৯জুন (হি.স.): অবৈধভাবে চোলাই মদের কারবার বন্ধ করতে বদ্ধপরিকর গোঘাট প্রশাসন। সেই লক্ষ্যেই শুক্রবার গোঘাট থানার পুলিশের উদ্যোগে কুমুড়শা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মথুরা গ্রামে বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরির অভিযোগ উঠছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ গ্রামে হানা দেয়। অভিযানের সময় কয়েকশো লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে তা ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।

তবে পুলিশের অভিযানের খবর পেয়ে কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ফলে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানের পর গোটা এলাকায় তল্লাশি চালানো হলেও অভিযুক্তদের খোঁজ মেলেনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ চোলাই মদের ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কোনওরকম বেআইনি কার্যকলাপকে প্রশ্রয় দেবে না বলেও জানানো হয়েছে।

এদিনের এই অভিযানে এলাকাবাসীর একাংশ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, চোলাই মদের কারবারের কারণে এলাকায় নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছিল। পুলিশের এই পদক্ষেপে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া বার্তা গেল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande