রাজ্য মন্ত্রিসভার তৃতীয় ও পূর্ণাঙ্গ বৈঠক বুধবার নবান্নে, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও সকল মন্ত্রীরা
কলকাতা, ২ জুন (হি.স.): বুধবার রাজ্য সচিবালয় নবান্নে বসতে চলেছে নতুন রাজ্য মন্ত্রিসভার তৃতীয় ও প্রথম পূর্ণাঙ্গ বৈঠক। পূর্বনির্ধারিত এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে এগারোটা
রাজ্য মন্ত্রিসভার তৃতীয় ও পূর্ণাঙ্গ বৈঠক বুধবার নবান্নে, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও সকল মন্ত্রীরা


কলকাতা, ২ জুন (হি.স.): বুধবার রাজ্য সচিবালয় নবান্নে বসতে চলেছে নতুন রাজ্য মন্ত্রিসভার তৃতীয় ও প্রথম পূর্ণাঙ্গ বৈঠক। পূর্বনির্ধারিত এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নবান্নের ত্রয়োদশ তলার সভাগৃহে এই বৈঠক শুরু হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার মোট ৪১ জন সদস্যেরই উপস্থিত থাকার কথা রয়েছে।

​প্রশাসনিক এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। এ ছাড়াও রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি) এবং কলকাতার পুলিশ কমিশনার সহ সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদেরও এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সরকার গঠনের পর সমস্ত দফতরের কাজের গতিপ্রকৃতি নির্ধারণ এবং আগামী দিনের রণকৌশল তৈরিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande