বাগনানে আহত বিজেপি কর্মীদের দেখলে হাসপাতালে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
কলকাতা, ২০ জুন (হি.স.): সম্প্রতি হাওড়ার বাগনানে এক বিজেপি সমর্থকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে আহত পাঁচজন কলকাতার এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন পাঁচ জনের মধ্যে তিনজন এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন
বাগনানে আহত বিজেপি কর্মীদের দেখলে হাসপাতালে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ


কলকাতা, ২০ জুন (হি.স.): সম্প্রতি হাওড়ার বাগনানে এক বিজেপি সমর্থকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে আহত পাঁচজন কলকাতার এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন পাঁচ জনের মধ্যে তিনজন এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে শনিবার সকালে হাসপাতালে যান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

পাশাপাশি ট্রমা কেয়ারে আসা অন্য রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। রোগী ভর্তির পরিকাঠামো খতিয়ে দেখেন। সকলে ঠিক মতো শয্যা পাচ্ছেন কি না তারও খোঁজ নেন তিনি। পরে ইন্দ্রনীল বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রমা কেয়ারে এসে তিনজন রোগীর শারীরিক অবস্থা এবং অন্য রোগীদের ভর্তি, পরিষেবার বিষয়েও খোঁজ নিলাম। মন্ত্রীর সঙ্গে ছিলেন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande