২৮ জুন থেকে উত্তরাখণ্ডজুড়ে ‘পরিবর্তন সংকল্প সম্মেলন’, বিজেপির বিরুদ্ধে জনমুখী প্রচারে নামছে কংগ্রেস
দেহরাদূন, ২০ জুন (হি.স.) : মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে আগামী ২৮ জুন থেকে উত্তরাখণ্ডজুড়ে ‘পরিবর্তন সংকল্প সম্মেলন’ কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস। রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই রাজ্য
২৮ জুন থেকে উত্তরাখণ্ডজুড়ে ‘পরিবর্তন সংকল্প সম্মেলন’, বিজেপির বিরুদ্ধে জনমুখী প্রচারে নামছে কংগ্রেস


দেহরাদূন, ২০ জুন (হি.স.) : মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে আগামী ২৮ জুন থেকে উত্তরাখণ্ডজুড়ে ‘পরিবর্তন সংকল্প সম্মেলন’ কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস। রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই রাজ্যব্যাপী প্রচারাভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দল।

শনিবার দেহরাদূনে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে দলের নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান প্রীতম সিং জানান, প্রথম পর্যায়ে পাহাড়ি বিধানসভা কেন্দ্রগুলিকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এজন্য গোটা রাজ্যকে চারটি জোনে ভাগ করা হয়েছে। আগামী ২৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে কর্মী সম্মেলন, জনসভা, জনসংযোগ কর্মসূচি এবং অবস্থান-বিক্ষোভের আয়োজন করা হবে।

প্রীতম সিং বলেন, প্রতিটি বিধানসভা এলাকায় কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি বিজেপি সরকারের জনবিরোধী নীতিগুলি মানুষের সামনে তুলে ধরা হবে। তিনি জানান, দলের বর্ষীয়ান নেতা হরিশ রাওয়াত এবং বিরোধী দলনেতা যশপাল আর্যও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারেন।

রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সরকারের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং একাধিক জনসমস্যায় সাধারণ মানুষ নাজেহাল হলেও সরকারের দেখানোর মতো উল্লেখযোগ্য কোনও সাফল্য নেই। তাঁর দাবি, উত্তরাখণ্ডের নারীরা আত্মমর্যাদাবোধে বিশ্বাসী এবং অর্থের প্রলোভন দেখিয়ে তাঁদের প্রভাবিত করা সম্ভব নয়।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়ালও বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন। তাঁর দাবি, রাজ্যের সম্পদের উপর ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণ বেড়েছে। ২০১৭ সাল থেকে সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনাতেও বিজেপি নেতাদের নাম সামনে এসেছে বলে দাবি করেন তিনি।

গোদিয়াল জানান, সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন প্রদেশ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। প্রস্তাবিত তালিকা ইতিমধ্যেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। খুব শিগগিরই নতুন কমিটির ঘোষণা হতে পারে। একইসঙ্গে আসন্ন নির্বাচনের প্রস্তুতিও জোরকদমে চলছে। প্রার্থি বাছাই দলের নির্ধারিত নীতিমালা অনুযায়ী এবং কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শেই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande