আন্তর্জাতিক যোগ দিবসে শুভেচ্ছা প্রদেশ কংগ্রেস সভাপতির
কলকাতা, ২১ জুন (হি. স) : রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার। যোগের মাধ্যমে শারীরিক সুস্থতা, মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং সুস্থ জীবনযাপনের গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন তিন
আন্তর্জাতিক যোগ দিবসে শুভেচ্ছা প্রদেশ কংগ্রেস সভাপতির


কলকাতা, ২১ জুন (হি. স) : রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার। যোগের মাধ্যমে শারীরিক সুস্থতা, মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং সুস্থ জীবনযাপনের গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

তবে, যোগ দিবস উদযাপনকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের সরকারি উদ্যোগে আয়োজিত বৃহৎ কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বারবার সরকারি ব্যয়ে সংযম এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের কথা বলেন। সেই প্রেক্ষিতে এত বড় ও জাঁকজমকপূর্ণ আয়োজন কতটা প্রয়োজনীয়, তা নিয়ে ভাবনার অবকাশ রয়েছে।

শুভঙ্কর সরকারের মতে, যোগাভ্যাসে মানুষকে উৎসাহিত করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে বাড়ি, স্কুল, অফিস, পার্ক কিংবা স্থানীয় স্তরেই ব্যাপক অংশগ্রহণ সম্ভব ছিল। যোগ দিবসের প্রকৃত চেতনা গণঅংশগ্রহণের মধ্যেই নিহিত, ব্যয়বহুল প্রদর্শনী বা বিশাল আয়োজনের মধ্যে নয়।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে এবং সাধারণ মানুষ ক্রমবর্ধমান ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারি সম্পদের ব্যবহার আরও দায়িত্বশীল, সংযত ও জবাবদিহিমূলক হওয়া উচিত। তবে যোগ দিবসের তাৎপর্য এবং যোগচর্চার প্রসারে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলেও স্পষ্ট করেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande